Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে কালীগঞ্জ সীমান্তে ৫ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় পুলিশ

download (2)কালীগঞ্জ প্রতিনিধি:  জেলার কালীগঞ্জ উপজেলায় শনিবার সন্ধ্যায় বুড়িরহাট সীমান্তের ওপারে ৫ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় পুলিশ। এ বিষয়টি রোববার রাত ৮টা ৪০ মিনিটে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন- হাতীবান্ধা উপজেলার নওদাবাস গ্রামের আব্দুল জলিলের ছেলে আলামিন শেখ (২৪), একই গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে পলাশ চন্দ্র (১৭), কালীগঞ্জ উপজেলার লতাবর এলাকার ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে সুমন রায় (১৪), একই এলাকার স্বর্গীয় প্রেমানন্দ রায়ের ছেলে অনিল কুমার (৩৫) ও ওই উপজেলার গঙ্গাগাছ এলাকার মনোরঞ্জন রায়ের ছেলে সন্তোষ কুমার রায় (২২)।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের দইখাওয়া কোম্পানি কমান্ডার সুবেদার শামসুল আলম গণমাধ্যমকে জানান, কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলারে কাছ দিয়ে স্থানীয় ৫ বাংলাদেশী কাজের সন্ধানে ভারতে প্রবেশ করার সময় কুচবিহার জেলার সিতাই থানা পুলিশ তাদের আটক করে। রোববার এ নিয়ে সিতাই বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হলে তারা আটকের বিষয়টি অস্বীকার করে।

Leave A Reply

Your email address will not be published.