Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ

টিটুল,লালমনিরহাট: লালমনিরহাটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা তিনটায় দিকে রায় ঘোষণার পরপরেই পুলিশের বাঁধা ভেঙ্গে ফেলে হাজার হাজার নেতা-কর্মীকে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে গোটা শহর প্রদক্ষিণ করেন। পরে মিশন মোড়ে এলাকায় এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাব্বি দুলু, জেলা বিএনপি’র সম্পাদক হাফিজার রহমান বাবলা, সদর উপজেলা চেয়ারম্যান মমিনুল হক, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমন, যুবদল সভাপতি আফজাল হোসেন, যুবদল সম্পাদক আব্দুল হালিম, ও ছাত্রদল সম্পাদক আনিছুর রহমান আনিছ।

Leave A Reply

Your email address will not be published.