Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের ভয়াবহতা রোধে কমিউনিটি পুলিশিং সভা

DIG In lalmonirhatজাহাঙ্গীর আলম রিকো, লালমনিরহাট: লালমনিরহাটে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের ভয়াবহতা রোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে লালমনিরহাট পুলিশ লাইন্স মিলনায়তনে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের ভয়বহতা রোধে লালমনিরহাট জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ইসলাম যেমন শান্তি প্রিয় ঠিক তেমনি বাংলাদেশের মানুষও শান্তি প্রিয়। তাই বোমা মেরে মানুষ হত্যা করে বাংলার মানুষকে ভয় দেখানো যাবে না।”
তিনি আরও বলেন, বাংলাদেশের বুক থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাস চিরতরে বিদায় করতে হলে পুলিশের পাশাপাশি দেশের সকল নাগরিককে সহযোগিতা করতে হবে। পারিবারিক ও সামাজিক ভাবে সকলকেই সচেতন হওয়ার পাশাপাশি সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন,আইএসকে সৃষ্টি কারা করেছে তা বিশ্ববাসী জানে।
তিনি বলেন, আইএসকে ব্যবহার করে অন্যান্য রাষ্ট্রের ন্যায় বাংলাদেশের অগ্রযাত্রাকে প্রতিহিত করতে চাইছে আর্ন্তজাতিক ষড়যন্ত্রকারীরা। কিন্তু ষড়যন্ত্রকারীরা ভুলে গেছে, এই বাংঙ্গালী জাতি ৭১ এ ঐক্যবদ্ধভাবে দেশ স্বাধীন করেছিল। সুতরাং বোমা মেরে মানুষ হত্যা করে বাংলার মানুষকে ভয় দেখানো যাবে না। এসময় তিনি জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের ভয়াবহতারোধে তিনি সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
কমিউনিটি পুলিশের সদস্য সচিব মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময়ে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু ও ক্যাপ্টেন বীর প্রতিক আজিজ। এসময় জেলার কমিউনিটি পুলিশিং কমিটির বিভিন্ন উপজেলা কমিটির নেতারাসহ উপস্থিত সুধীজন জঙ্গিবাদ প্রতিরোধের উপর গুরত্ব দিয়ে বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.