Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস

লালমনিরহাট প্রতিনিধি: 

মঙ্গলবার লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনা সভা আদালত প্রাঙ্গনে চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি এবং জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, মহিলা আসন-০২ এ্যাডঃ সফুরা বেগম রুমী, বিশেষ অতিথি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, সভাপতি জেলা আইনজীবী সমিতি ও প্রশাসক জেলা পরিষদ এ্যাডঃ মতিয়ার রহমান, পুলিশ সুপার এটিএম মুজাহিদুল ইসলাম, বীরপ্রতীক ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক, জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ্ উদ্দিন আহম্মেদ প্রমূখ। জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য উপলক্ষে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান মোড় প্রদক্ষিন করে আদালত প্রাঙ্গনে শেষ হয়। শেষে জজ আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন আদালতের বিচারক, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি, আইনজীবি উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.