Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে নব-নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান ও কাউন্সিলদের সংবর্ধনা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পৌর-পরিষদের উদ্যোগে সোমবার দুপুরে পৌরসভা চত্বরে নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, ৫ নং কাউন্সিলর সাইফুল ইসলাম ও ১৩ নংওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর মেহেরুন নাহার মেরীকে সংবর্ধনা দেয়া হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজু, এ্যাড, আশরাফ হোসেন বাদল,লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারেক রেজা, প্যানেল মেয়র আবু জাহেদ ভুট্টু, কাউন্সিলর কিসমত আলী, রাশেদুল হাসান রাশেদ, মোখলেছুর রহমান মুকুল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফাতেমা বেগম, বিউটি বেগম ও খাদিজা বেগম প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.