Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে বাস চাপায় পরীক্ষার্থী নিহত

bs
লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীতে বাসের চাপায় পিষ্ট হয়ে এক ডিগ্রী পরীক্ষার্থী নিহত হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানায়, দুপুরে অটো রিক্সা যোগে নিজ বাড়ী খেদাবাগ হতে বড়বাড়ী কলেজে ডিগ্রী পরীক্ষা দিতে যাচ্ছিল ছাত্রী সুজাতা বেগম (২১)। পথিমধ্যে প্রবেশ পত্র হাত থেকে পড়ে যাওয়া সে প্রবেশ প্রত্রটি তাড়াহুড়া করে ধরতে গেলে অটো থেকে পড়ে যায়। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনা স্থলেই মারা যায়। ঘাতক বাসটি পালিয়ে যায়। নিহত ছাত্রী বড়বাড়ী ইউনিয়নের খেদাবাগ গ্রামের নুর ইসলামের মেয়ে।

Leave A Reply

Your email address will not be published.