Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে বিএনপির ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Lalmonirhat

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বিএনপি’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপি’র নেতৃত্বে দুপুর ১২ ঘটিকায় রেল শ্রমিক দল অফিস থেকে একটি বিশাল র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মিশন মোড় গোল চত্বরের সামনে এসে শেষ হয়ে এক জনসমাবেশে মিলিত হয়।
উক্ত র‌্যালী ও জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলাসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। উ
ক্ত র‌্যালী ও জন সমাবেশে জেলা বিএনপির যুবদল, ছাত্রদল, জিয়া পরিষদ, শ্রমিকদল, স্বেচ্চাসেবক দল, মহিলাদল সহ অন্যান্য অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.