Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে বিজিবি’র শীত বস্ত্র বিতরণ

lalmonirhat-news-26-11-16-pic-1জাহাঙ্গীর আলম রিকো,হাতীবান্ধা: লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার সকালে শীতার্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ।

রোটারী ক্লাব লালমনিরহাট এর সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র উত্তর পশ্চিম রিজিয়ন’র কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শাহরিয়ার আহম্মেদ চৌধুরী এনডিসি, পিএসসি। বক্তব্য রাখেন লেঃ কর্ণেল ডঃ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, লেঃ কর্ণেল বজলুর করিম, লেঃ কর্ণেল বজলুর রশিদ হায়াতি, লেঃ কর্ণেল এএফ খালেদ, ডাঃ ইয়াসমিন আরা চন্দনা, ডাউয়াবাড়ি ইউপি চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ প্রমুখ।

রোটারী ক্লাব অব গুলশান, রোটারী ক্লাব অব গুলশান নর্থ ও রোটার‌্যাক্ট ক্লাব অব গুলশান’র সহযোগীতায় উক্ত অনুষ্ঠানে বিজিবি ১৩ শত ৫০ টি শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.