Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে মাদকের ঘটনায় পুলিশ কনষ্টবল ক্লোজড

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীর সাপ্টীবাড়িতে পুলিশের হাতে আটক কুখ্যাত মাদক ব্যাবসায়ী ছাড়ানের ততবির করায় ওমর ফারুক নামের এক পুলিশ কনষ্টবলকে ক্লোজড করা হয়েছে।

জানাগেছে, সাপ্টীবাড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে রবিবার রাতে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। মদকসহ রাকিবুল ইসলাম নামের কুখ্যাত মাদক ব্যাবসায়ী ও তার কথিত ভাগিনা লালমনিরহাট পুলিশ লাইনের ওমর ফারুক নামের পুলিশ সদস্যকে হাতে নাতে আটক করে। আটক পুলিশ সদস্যর ব্যাচ নাম্বার কং ৬১০। মাদকসহ পুলিশ সদস্য আটকের ঘটনায় জেলা জুড়ে চলে তোলপাড়।

পরে কৌশলে পুলিশ সদস্যকে সরিয়ে রেখে তার মামা রাকিবুল এর বিরুদ্ধে মামলা করে পুলিশ। মাদকসহ আটক অভিযুক্ত পুলিশ সদস্যকে আদালতে চালান না দিয়ে তাকে পুলিশ লাইনে ক্লোজড় করে পুলিশ সুপার। মাদকসহ আটকের পরেও পুলিশ সদস্য ওমর ফারুককে আদালতে চালান না করায় এলাকায় সচেতন মহলে শুরু হয়েছে গুনজন।

পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, মাদকসহ না মাদক ব্যাবসায়ীকে ছাড়ানোর ততবির করায় পুলিশ কনষ্টবল ওমর ফারুক কং ৬১০ কে লাইনে ক্লোজড করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.