Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

লালমনিরাট প্রতিনিধি:
লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা ফকরুল ইসলাম বুলেটের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
গত বুধবার দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে লালমনিরহাট-রংপুর মহাসড়কে আয়োজিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা এবং নিহতের পরিবারের সদস্যসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে নিহত শ্রমিকলীগ নেতা বুলেটের স্ত্রী ও মা খুনীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে মানববন্ধন শেষে স্থানীয় মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

Leave A Reply

Your email address will not be published.