Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশ

downloadলালমনিরহাট প্রতিনিধি:
সন্ত্রাস-নৈরাজ্য, হত্যা মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে কেন্দ্রীয় শহীর মিনারে সারা দেশের ন্যায় গত শুক্রবার রাতে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ করে লালমনিরহাট জেলা সাংস্কৃতিক জোট। সম্মিলিত সাংস্কৃতিক জোটের লালমনিরহাট জেলা শাখার আহবায়ক মজিবর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জহুরুল হক টিটু, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রংধনু নাট্য গোষ্ঠীর প্রধান উপদেষ্টা মোড়ল হুয়ায়ুন কবীর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক কাজী নজরুল ইসলাম তপন, জেলার বিশিষ্ট সাংবাদিক এটিভি ও বেতার এর সংবাদদাতা গোকুল রায়, প্রথম আলোর জেলা প্রতিনিধি আবদুর রব সুজন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম জিয়া,জেলা তরুণ লীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ। এসময় দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন শিল্পী মুকুল দাস, ফারুক আহমেদ সূর্য ও সাইদুল হক। এসময় সঞ্চালকের দায়িত্বে ছিলেন সাংবাদিক সুমন ইসলাম বাবু ও বাবলু মিয়া।

Leave A Reply

Your email address will not be published.