Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটে হেযবুত তওহীদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে হেযবুত তওহীদের উদ্যোগে কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলার সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হেযবুত তওহীদের কর্মীদের নিয়ে লালমনিরহাট জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদের জেলা সভাপতি মোঃ জাহেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মোঃ শফিকুল আলম উখবাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার নানামুখী ষড়যন্ত্র মোকাবেলায় সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে নিঃস্বার্থভাবে হেযবুত তওহীদের জনসচেতনতা মূলক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশেক মাহমুদ, বিভাগীয় দপ্তর সম্পাদক আব্দুর রাকিব সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.