Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটের কালীগঞ্জে কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কয়েকটি গ্রামের ঈদুল ফিতর উদযাপন হচ্ছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পরিচালনা করেন মওলানা ইমান আলী।

প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন কয়েকটি গ্রামের মানুষ। এসব গ্রাম গুলো হল,কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জ, মুন্সিপাড়া।

কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।

তুষভাণ্ডার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম বলেন, বংশানুক্রমে ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ পালন করে আসছেন।

Leave A Reply

Your email address will not be published.