Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটের হাতিবান্ধায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা, লালমনিরহাট : লালমনিরহাটের হাতিবান্ধায় ছোট ভাই নজরুল ইসলামের (৩৫) লাঠির আঘাতে বড় ভাই জেলাল হোসেনের (৪০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) দিনগত রাতে উপজেলার দক্ষিণ গোতামারী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জেলাল হোসেনের বাবার নাম কবির আলী।

হাতিবান্ধার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনছার আলী জানান, নজরুল ইসলাম ও জেলাল হোসেনের বাড়ির আঙ্গীনায় একটি বিদ্যুৎ বাল্বের দাবি নিয়ে দু’ ভাইয়ের মাঝে কথা কাটির এক পর্যায়ে সংঘর্ষ বাজে। এ সময় ছোট ভাই নজরুল ইসলাম (৩৫) বড় ভাই জেলাল হোসেনের (৪৬) মাথায় লাঠি দিয়ে স্বজোড়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান মৃত্যু জেলাল হোসেনর স্ত্রী ছামিরন বেওয়া বাদী হয়ে নজরুল ইসলাম সহ ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। যাহার মামলা নং- ১১, তাং ২২-০৬-২০১৫ইং, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়ে।

Leave A Reply

Your email address will not be published.