Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লালমনিরহাটের হাতীবান্ধায় বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের বাবার কারাদন্ড

জাহাঙ্গীর আলম, হাতীবান্ধা প্রতিনিধি  : লালমনিরহাটের হাতীবান্ধায় বাল্যবিয়ে দেয়ার অপরাধে কনের বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।  জানাগেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগিমারী গ্রামের শামসুল হক (৪০) তার নিজ মেয়েকে অন্যত্র বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করে। এ ধরনের সংবাদ পেয়ে গতকাল রোববার রাতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান অভিযান চালিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে শামসুল হককে আটক করেন। নিজ মেয়েকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের পিতা শামসুল হককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান। দন্ডপ্রাপ্ত শামসুল হক উপজেলার সিংগিমারী গ্রামের মৃতঃ বছর উদ্দিনের পুত্র বলে জানাগেছে। রায়ের পর হাতীবান্ধা থানা পুলিশ দন্ডপ্রাপ্ত কনের বাবাকে জেল হাজতে প্রেরন করেন। এ ব্যাপারে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , বাল্যবিয়ে একটি সামাজিক অপরাধ। এ অপরাধ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.