Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লিবিয়া উপকূলে ৫০০ অভিবাসী নিয়ে নৌকাডুবি

৫০০ অভিবাসী নিয়েআন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ পাঁচ শতাধিক অভিবাসী নিয়ে দুটি নৌকা ডুবে গেছে। সেখান থেকে এখন পর্যন্ত ১০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বিবিসির এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।

লিবিয়ার কোস্ট গার্ডের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, উদ্ধারকর্মীরা নৌকা দুটি থেকে ২০১ জনকে উদ্ধার করতে পারলেও অনেকেই নৌকাডুবির সময় ভেতরে আটকে ছিলেন। অন্তত ১০০ মরদেহ উদ্ধার করে জুয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হাসপাতালে যে ১০০ মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে সিরিয়া, বাংলাদেশ ও সাব সাহারান আফ্রিকার নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে।

এরআগে বৃহস্পতিবার সকালে সাহায্যের জন্য প্রথমে একটি নৌকা সংকেত দেয়। নৌকাটিতে ৫০ জনের মতো শরণার্থী ছিল।

ডুবে যাওয়া দ্বিতীয় নৌকাটিতে ৪০০ জনের মতো শরণার্থী ছিল। লিবিয়ার কোস্টগার্ড বলছে, সেখানে উদ্ধার অভিযান চলছে, তবে আশঙ্কা করা হচ্ছে নৌকাতে যারা ছিলেন তাদের বেশিরভাগ মারা গেছেন।

Leave A Reply

Your email address will not be published.