Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লিবিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

লিবিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক স্বীকৃতিতে থাকা লিবিয়া সরকারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল-থিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। একটি টেলিভিশনে লাইভ সাক্ষাৎকার দেওয়ার সময় আল-থিনি এ ঘোষণা দেন। সাক্ষাৎকার দেওয়ার সময় সরকার ও মন্ত্রিসভার নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ নাগরিকদের প্রশ্নের মুখে বিব্রত হয়ে আল-থিনি তার দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। আলজাজিরা অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

গত বছর বিদ্রোহীরা ত্রিপোলি দখল করে নেওয়ার পর পূর্বাঞ্চলীয় শহর তবরুকে কার্যলয় স্থাপন করে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত সরকার।

আল-থিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমি পদত্যাগ করব এবং আগামী রোববার আমার পদত্যাগপত্র প্রতিনিধি পরিষদের সামনে উত্থাপন করব।’ লিবিয়া চ্যানেল নামে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এ কথা বলেন তিনি।

এদিকে টেলিভিশন সাক্ষাৎকারের পর আল-থিনির মুখপাত্র হাতেম আল-আরাইবি প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন না। কারণ তিনি আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ নেননি।

যেনতেন রকমে সরকার পরিচালনার জন্য তীব্র সমালোচনার মুখে আছেন আল-থিনি। ত্রিপোলির নিয়ন্ত্রণ হারানোর পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশের অধিকাংশ রাজ্যেরই নিয়ন্ত্রণ হারিয়েছে। বিদ্রোহীদের প্রতিদ্বন্দ্বী সরকারই কার্যত সব কিছু নিয়ন্ত্রণ করছে। তাহলে দুটি সরকার থাকার দরকার কি- এমন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আল-থিনির সরকারকে।

Leave A Reply

Your email address will not be published.