Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লৌহজংয়ে বাসচাপায় অটোরিকশা চালক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল এলাকায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অটোরিকশার আরো চার যাত্রী। গত কাল সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের মধ্যস্থতায় বেলা ১১টার দিকে যান চলাচল শুরু হয়। হতাহতদের নাম জানা যায় নি। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইউনুস জানান, সকালে মেদিনীমণ্ডল এলাকায় ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাস ঢাকা থেকে শিমুলিয়াগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোরিকশা চালকের। এ দুর্ঘটনায় অটোরিকশার আরো চার যাত্রী আহত হন।

Leave A Reply

Your email address will not be published.