Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শচীনের সতর্কবাণী

s-7স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। আর প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগেই ভারতকে সতর্ক করে দিলেন শচীন টেন্ডুলকার। দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তানের চেয়েও বেশি ভয়ংকর প্রতিপক্ষ বলে মনে করছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। অবসর নেয়ার আগে টানা ছয়টি বিশ্বকাপে খেলেছেন শচীন। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল তার। কিন্তু গত ছয় বিশ্বকাপে তিনবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে একবারও জয় পায়নি তার দল। আগামী রোববার মেলবোর্নে শিরোপার অন্যতম দাবিদার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে ভারতের উদ্বোধনী জুটির কাছ থেকে বড় রান চান লিটল মাস্টার। দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত ফিল্ডিং নিয়েও কিছুটা উদ্বিগ্ন শচীন, সিঙ্গেল নেয়া খুব সহজ হবে না, তারা (দক্ষিণ আফ্রিকা) খুবই দ্রুত। তাদের ফিল্ডিং চমৎকার। আউট ফিল্ডে তারা পাকিস্তানের চেয়ে অনেক বেশি জায়গাজুড়ে থাকবে। এছাড়া ডেল স্টেইনের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিলেন শচীন। গতবার ভারত বিশ্বকাপে জিতলেও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল। সেই ম্যাচে স্টেইন পাঁচ উইকেট নিয়েছিলেন। তা ভুলে যাননি এই ব্যাটিং গ্রেট। নিঃসন্দেহে সে মূল বোলার, সে অবিশ্বাষ্য ধরনের ভালো বল করে থাকে। তার বল কীভাবে খেলবেন, তা আগে থেকে ঠিক করা যায় না। তার ক্ষমতার ওপর শ্রদ্ধা রাখতে হবে। অ্যাডিলেডে রোববার বিরাট কোহলির সেঞ্চুরির সুবাদে ৭৬ রানে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে ভারত। ওই ম্যাচে রোহিত শর্মার অবদান ছিল মাত্র ১৫। তাই রোহিতকে নিয়ে কিছুটা উদ্বিগ্ন টেন্ডুলকার। অস্ট্রেলিয়ায় তিন মাস ধরে অফফর্মে থাকা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও উদ্বিগ্ন, আমি রোহিতের ওপর কোনো চাপ সৃষ্টি করতে চাই না। পরের ম্যাচেই হয়তো রানে ফিরবে সে। দুই স্বাগতিক অস্ট্রেলিয়া-নিউজিল্যন্ড ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ভারতও তার দৃষ্টিতে ফেভারিট। দলগতভাবে ভালো খেললে ভারতের পক্ষে শিরোপা ধরে রাখা সম্ভব হবে বলে জানান লিটল মাস্টার, বিশ্বকাপ জিততে হলে পুরো দলকে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। কোনো একজন বা দুইজনের ব্যাপার না এটা।

Leave A Reply

Your email address will not be published.