Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শতাধিক বাংলাদেশিকে উদ্ধারের দাবি মিয়ানমারের

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপে এক মাস থেকে আটকে পড়া শতাধিক বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’র প্রতিবেদনে বলা হয়, জুনের শেষদিকে ১০২ জন অভিবাসন প্রত্যাশীকে তানিনথাই অভিবাসীকে খুঁজে পাওয়া গেছে। ৩০ জুন থেকে ১২ জুলাইয়ের মধ্যে তাদের উদ্ধার করা হয়। এর সবাই পুরুষ। জুন মাসের প্রথম দিক থেকে তারা সেখানে অবস্থান করছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নৌবাহিনীর সদস্যরা ঐ এলাকায় এখনও তল্লাশি চালাচ্ছে। উদ্ধারকৃতদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ইয়াঙ্গুনে বাংলাদেশের দূতাবাস থেকে বলা হয়েছে, মিয়ানমার সরকার তাদের সাথে এই বিষয় নিয়ে এখনো যোগাযোগ করেনি।

দূতাবাসের উপপ্রধান তারেক মোহাম্মদ রয়টার্সকে বলেছেন, আমরা গণমাধ্যম থেকে অভিবাসী উদ্ধারের খবর পেয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য এখনো পাইনি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসের পর এই প্রথম এতো বেশি সংখ্যক অভিবাসীকে উদ্ধার করল মিয়ানমার। মে মাসে আন্দামান সাগর থেকে ৭০০’র বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছিল দেশটির নৌবাহিনী। তবে উদ্ধারকৃতদের কোথায় রাখা হয়েছে সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি। সূত্র: রয়টার্স।

Leave A Reply

Your email address will not be published.