Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শত্রুতার জের ধরে পানির কলসিতে বিষ প্রয়োগের চেষ্টা

images (2)
চুকনগর(খুলনা) প্রতিনিধি॥ ডুমুরিয়ার শোভনায় পূর্ব শত্র“তার জের ধরে খাবার পানির কলসিতে বিষ প্রয়োগ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকালে শোভনা পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। এ ব্যপারে ভুক্তভোগী কার্ত্তিক রায় বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্ত ভোগী ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার শোভনা পশ্চিমপাড়া গ্রামের মৃত.বিনোদ রায়ের পুত্র কার্ত্তিক রায়ের সাথে তার সহোদর গণেশ রায়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষকে হত্যার পরিকল্পনায় খাবার পানির কলসিতে বিষ প্রয়োগের চেষ্টা করে গণেশ। ভুক্তভোগী কার্ত্তিকের স্ত্রী ঝর্ণা রায় ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় ঘটনার দিন বিকালে তার স্বামী খর্ণিয়া বাজারে ছিল। এ সুযোগ বুঝে গণেশ বাড়িতে এসে রান্না ঘরে রাখা পানির কলসিতে বিষ প্রয়োগের চেষ্টা করে। এ সময় ঝর্ণা ঘরে ঘুমিয়ে ছিল। কিন্তু বিষয়টি ঝর্ণা টের পেয়ে উঠে রান্না ঘরে গিয়ে দেখে কলসিতে বিষের গন্ধ। এ নিয়ে এলাকায় জানাজানি হলে গণেশ তাড়াতাড়ি বাড়ি থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ও পরামর্শে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে অভিযোগ তদন্ত কর্মকর্তা এস.আই সমেন কুমার বিশ্বাস বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জে-থার্টিণ/বিপি খুলনা

Leave A Reply

Your email address will not be published.