Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-২

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নেরর মোল্লার বাজারে মোটর সাইকেল ধাক্কায় ঘটনাস্থলে আছিয়া বেগম (৫৫) নামে পথচারী এক বৃদ্ধা নিহত হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে তনাই মোল্লা চেয়ারম্যান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়কান্দি থেকে ছেড়ে আশা (ঢাকা মেট্র-ল ১৭-০৯৮৭) মটর সাইকেলটি নিয়ে পূর্ব নাওডোবার ইউনিয়নের মহর আলী সিকদার কান্দী গ্রামের মজিদ দরজীর ছেলে আল আমিন ও তার স্ত্রী সাথী বেগমকে নিয়ে শশুর বাড়ি যাওয়ার পথে মোল্লার বাজার এলাকার তনাই মোল্লা চেয়ারম্যান বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা মৃত আজিজ মোল্লার স্ত্রী আছিয়া বেগম। দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থালে মারা যান এবং মোটর সাইকেল চালক আল আমিন ও তার স্ত্রী সাথি বেগমও এসময় গুরুতর আহত হন। আহতদের জাজিরা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave A Reply

Your email address will not be published.