Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘শর্ত প্রযোজ্য’তে একসঙ্গে নিরব-শখ

b-4
বিনোদন ডেস্ক:
ঈদের নাটকে একসঙ্গে অভিনয় করলেন নিরব ও শখ। নাম ‘শর্ত প্রযোজ্য’। লিখেছেন জাকারিয়া সৌখিন, পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। এরই মধ্যে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। নাটকটির গল্প নিয়ে নির্মাতা জানান, মিথুন ও মুনিয়া দু’মেরুর দু’জন মানুষ। বৈবাহিক আলোচনা সূত্রে তাদের প্রথম দেখা হয়। দু’পরিবার তাদের বিয়ে চূড়ান্ত করে। এরপর পাত্র-পাত্রী নিজেরা দেখা করে। এর পেছনে একটা বিশেষ উদ্দেশ্য ছিল। দু’জনই মনে মনে চাইছে, যাচাই-বাছাই করে জীবনসঙ্গী ঠিক করা। কিন্তু শেষমেষ ফল হয় উল্টো। থাকে শর্ত। এতে মিথুন চরিত্রে নিরব আর মুনিয়ার ভূমিকায় অভিনয় করেছেন শখ। তারা এর আগে বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে মডেল হয়েছেন। তবে ছোট পর্দায় তাদেরকে এবারই প্রথম একফ্রেমে পাওয়া যাবে। ‘শর্ত প্রযোজ্য’ নাটকে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, কাজী উজ্জ্বল, চিত্রলেখা গুহ প্রমুখ। এবারের ঈদে মাছরাঙায় প্রচার হবে নাটকটি।


Leave A Reply

Your email address will not be published.