শহীদ কাপুর বাবা হচ্ছেন, জানতেন কারিনা!
বিনোদন ডেস্ক:
এক সময়ের আলোচিত প্রেমিক জুটি ছিলেন শহীদ কাপুর ও কারিনা কাপুর। সেই প্রেম ভেঙ্গে যাওয়ার পরও কেটে গেছে বেশ অনেকটা সময়। কিন্তু সম্প্রতি বলিউড পাড়ায় ভেসে বেড়াচ্ছে একটি খবর। আর তা হলো শহীদ কাপুর বাবা হতে যাচ্ছেন তা নাকি আগেই জানতেন কারিনা। অথচ শহীদ বা কারিনা প্রকাশ্যে একসাথে দেখা যায় না বলা চলে। দুজনের মধ্যে যোগাযোগও নেই।
শহীদ কাপুরের বিয়ের সময়ও একবার পুরনো এই প্রেমের অধ্যায় নতুন করে খোলা হয়েছিল। অনেক মিডিয়াই আলোচনা করেছে কারিনাকে নিয়ে। এখন শহীদের বাবা হওয়ার খবর আসতেই ফের ঘাঁটা হচ্ছে পুরনো কাঁসুন্দি। বলা হচ্ছে শহীদের স্ত্রী মীরার প্রেগন্যান্সির খবর জানতেন কারিনা। দুর্জনদের প্রশ্ন, তা হলে কি এখনও টাচে আছেন শহীদ-কারিনা?
বলিউডের একটি মিডিয়া রিপোর্টের দাবি, সাইফ আলী খান এবং শহীদ কাপুর ‘রেঙ্গুন’ ছবিতে একসঙ্গে কাজ করছেন। শ্যুটিং চলাকালীন একবার সেটে গিয়েছিলেন নবাব পত্নী। তখনই নাকি শহীদ সুখবরটি জানান কারিনাকে। আর সেটা শুনে কারিনা নাকি খুশিই হয়েছেন!