Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শার্শায় কভার্ডভ্যান গাছের সাথে পিষ্ট :আহত ড্রাইভার ও হেলপার-


মোঃ কামাল হোসেন বেনাপোল প্রতিনিধি#
যশোর-বেনাপোল মহা সড়কের শার্শায় নিয়ন্ত্রন হারিয়ে একটি কভার্ড ভ্যান গাছের সাথে পিষ্ট হয়ে গেছে। আহত হয়েছে ট্রাকটির ড্রাইভার ও হেলপার। বেনাপোল ফায়ার ষ্টেশনের কর্মিরা গাছ ও ট্রাকটির গেট কেটে গুরুতর জখম অবস্থায় আহত ড্রাইভার দুলালকে উদ্ধার করে যশোর জেনারেল হাসটপাতালে পাঠিয়েছে। তার বাড়ী বরিশাল ভোলা গ্রামে। আহত হেলপারকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

বেনাপোল ফায়ার ষ্টেশন মাষ্টার কওসার আলী ও নাভারন হাইওয়ে পুলিশের উপ পুলিশ পরিদর্শক আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাতে বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকা মেট্ট ট-১১-৬২১৮ কভার্ডভানটি বেনাপোলের উদ্দেশ্যে রওনা দেয়। যশোর বেনাপোল মহাসড়কের শার্শা বাজারের কাছে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে মেরে দেয়। দুমড়ে মুচড়ে যায় কভার্ডভ্যানটি। এসময় পথচারিরা ফায়ার কর্মিদের খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে পৌছায়।

জে-থার্টিন

Leave A Reply

Your email address will not be published.