Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শাল্লায় ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার

শাল্লা প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুর গ্রাম থেকে ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে শাল্লা থানার পুলিশ। গত সোমবার রাত ৮টায় উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। জানা যায়, এসআই আবু জাফরের নেতৃত্বে উপজেলার আনন্দপুর গ্রামের মৃত: জামিনি রায়ের ছেলে রণ রায় (৪০) এর বাড়িতে ঘরের ভেতরে মাটি খুঁড়ে ৫০ লিটার মদ উদ্ধার করেন শাল্লা থানা পুলিশ। এ বিষয়ে এসআই আবু জাফর জানান, মদ উদ্ধার করার পর থানায় মামলা হয়েছে। মামলা নং ৮, ১৯৯০ সনের মাদকদ্রব্য আইন নিয়ন্ত্রণ ২২ এর (গ) ধারা। অতি শীঘ্রই মাদক স¤্রাট রণ রায়কে গ্রেপ্তার করবেন বলে স্থানীয় সাংবাদিকদেরকে জানিয়েছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.