Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শাহজালালে আগ্নেয়াস্ত্রসহ ২ জার্মান পাসপোর্টধারী আটক

ctgঅনলাইন ডেস্ক: নয়টি আগ্নেয়াস্ত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান পাসপোর্টধারীকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে র‌্যাব ও ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। আটককৃতরা হলেন- আমিনুল ইসলাম ও মনির বেন আলী। আজ মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবীর জানান, এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকালে দুবাই থেকে তারা ঢাকায় নামেন। গোপন সূত্রের ভিত্ত্বিতে মালামালসহ তাদের তল্লাশি চালানো হয়। এসময় তাদের একটি কার্টনের ভেতর নয়টি ছোট আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

Leave A Reply

Your email address will not be published.