Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া গ্রেপ্তার, আটক চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়কও

ARREST picস্টাফ রিপোর্টার:বিরোধী জোটের অবরোধের মধ্যে ঢাকায় বিএনপি সমর্থক পেশাজীবী নেতা সেলিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়াকে গত কাল দুপুরে গ্রেপ্তার করা হয় বলে যাত্রাবাড়ী থানার ওসি অবণী শংকর কর জানিয়েছেন। জোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন জানান, শনির আখড়ার এ কে স্কুল এন্ড কলেজ থেকে অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে পুলিশ তুলে নিয়ে যায়। এই কলেজের অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তখন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ছিলেন বলেও জানান জাকির। ওসি অবণী শংকর বিএনপি সমর্থক পেশাজীবী নেতাকে গ্রেপ্তারের খবর জানালেও তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কিছু এখনি বলতে রাজি হননি।
এদিকে অবরোধের মধ্যে গত কাল চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে চুয়াডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন। অহিদুলকে সকাল ১১টায় তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পুলিশের গাড়িতে বোমা হামলা ও ট্রাক ভাংচুরে উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে বলে পুলিশ সুপার রশীদুল হাসান জানিয়েছেন। অহিদুলকে আটকের আগে পুলিশ একই স্থান থেকে ওলামা দলের আহ্বায়ক আনোয়ার হোসেনকেও গ্রেপ্তার করে। সকাল সাড়ে ১১টায় অহিদুল তার বাড়িতে ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছিলেন অহিদুল। তবে তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.