Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শিশু সোহাগের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

DSC_0000017নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের দিন মজুর মো. রেজাউল করিমের একমাত্র পুত্র সন্তান মো. সোহাগ সরকারের চিকিৎসার জন্য সাহায্য সহযোগিতা করুন। জানা যায়, ৫ মাস বয়সের শিশু সোহাগ সরকার জন্মের ৩ মাস অতিবাহিত হওয়ার পর অসুস্থ হয়ে পরে। তাকে চিকিৎসার জন্য গাইবান্ধা শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল মালেক সরকারের অধিনে চিকিৎসা করালে তিনি উক্ত শিশুটির হার্ট ছিদ্র হয়েছে বলে জানান এবং তিনি শিশুটির উচ্চ চিকিৎসার জন্য রংপুরে চিকিৎসা করার পরামর্শ দেন।
পরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের সহযোগি অধ্যপক্ষ ও বিভাগীয় প্রধান এবং নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার রনজিৎ বসাক এর অধিনে চিকিৎসা করানো হলে তিনিও বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করার পর জানান শিশুটির হার্ট ছিদ্র হয়েছে। তাই দ্রুত শিশুটিকে বাঁচানের জন্য ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসার মাধ্যমে অপারেশনের পরামর্শ দেন। আর এতে করে প্রায় ২ লক্ষ টাকা খরচ হবে। কিন্তু শিশুটির বাবা মো: রেজাউল করিম একজন দিন মজুর এবং শুধুমাত্র বাড়ী ভিটা আড়াই শতাংশ জমির মালিক। তার পক্ষে এত টাকা যোগান দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি তার একমাত্র সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সাহায্য পাঠানোর ঠিকানা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, গাইবান্ধা শাখার মুদরাবা সঞ্চয়ী হিসাব নং- ১০০৮০। প্রয়োজনে: মো: রেজাউল করিম, পিতা: মৃত: আব্দুল গোফফার, সাং- খোলাবাড়ী, বল্লমঝাড়, গাইবান্ধা সদর, গাইবান্ধা। (বিকাশ) মোবাইল: ০১৯৬৯৪৮২৭০২।

Leave A Reply

Your email address will not be published.