Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শীতার্তদের মাঝে লন্ডন প্রবাসীর শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, রংপুর:
রংপুরের পীরগাছায় লন্ডন প্রবাসী মতিউল ইসলাম ডাবলুর অর্থায়নে তানজিমে রফিকুল ইসলাম এর সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত কাল রবিবার দেউতি রফিকুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, প্রধান শিক্ষক রতন সাহা, স্কুলের সদস্য এমদাদুল হক, আলহাজ্ব বুলবুল আহম্মেদ, যুবরাজ, শিক্ষক আনিছুল ইসলাম, মানিক মিয়া, তানজিনা ইয়াছমিন, সমাজ সেবক নবু হোসেন প্রমুখ।
এসময় এলাকার শীতার্ত অসহায় মানুষদের মাঝে ৩শ’ ৩০টি কম্বল বিতরণ করা হয়। লন্ডল প্রবাসী একই পরিবারের তাজবীর হোসাইন, জুনলুরাইন, রকিবুল ইসলাম এতে অর্থসহায়তা প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.