শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নওগাঁ জেলা পুলিশ
আল ইমরান,নওগাঁ: নওগাঁ জেলা পুলিশের আয়োজনে ও মেসার্স দীপক কুমার দেব এর সৌজন্যে আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় নওগাঁ সদর মডেল থানায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ পুলিশ সুপার মো.মোজাম্মেল হক বিপিএম, পিপিএম। আরও উপস্থিত ছিলেন নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সামিউল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. তোরিকুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ। এই শীতবস্ত্র বিতরণে গরীব, দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় জেলা ইলেকট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।