Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে শেখ হাসিনা

Hasinaভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে শেখ হাসিনা নয়াদিল্লিতে লোদি রোডে আয়োজিত শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন।এর আগে তিনি শুভ্রা মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি দিল্লিতে ১৩ তালকাত্রা রোডে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিত মুখার্জির বাসভবনে শুভ্রা মুখার্জির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে সকালে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৬টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।বুধবার বিকেলেই শেখ হাসিনার ঢাকা ফেরার কথা।

বাংলাদেশেরপত/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.