Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের

১৭ই মে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

উক্ত অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে স্বদেশে ফিরে আসেন তিনি। ওই দিন সারা দেশ থেকে আসা লাখো মানুষ তাঁকে স্বাগত জানান, ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধুকন্যা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের বেশির ভাগ সদস্যকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বিদেশে অবস্থান করার সময়ই ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন। এরপরই তিনি ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সন্মানিত সভাপতি মাহবুবুল হক সুমন ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সন্মানিত সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার এবং সহ-সভাপতি নুরুল আনোয়ার, এডঃ আরশাদ হোসেন আসাদ,দেবাশীষ পাল দেবু ও চট্টগ্রাম মহানগর যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.