Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শেরপুর পৌর অডিটরিয়ামে হেযবুত তওহীদের আলোচনা সভা

বিডিপত্র ডেস্ক: শেরপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে শুক্রবার জেলার পৌর অডিটরিয়ামে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেল ৩ ঘটিকায় শুরু হওয়া এ সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অনলাইন টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি ও জেটিভি নিউজ‍ এর চেয়ারম্যান জনাব মশিউর রহমান। মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলন হেযবুত তওহীদের কর্তৃক দেশব্যাপী চলমান জনসচেতনতামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মিনহাজ উদ্দিন মিনাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল হাসান উৎপল, শেরপুর পৌরসভা প্যানেল মেয়র মো. আতিউর রহমান মিতুল, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. বাদশা মিয়া, পৌর পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, শেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান শাওন, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক বাপ্পা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. শফিউল আলম সম্রাট।
মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, সম্প্রতি বিশ্বের বিভিন্ন মুসলিম প্রধান দেশে সাম্রাজ্যবাদীদের তাÐব আমরা প্রত্যক্ষ করেছি। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের ইস্যুকে সামনে রেখে তারা একের পর এক ভ‚খÐ দখল করে নিয়েছে। লাখ লাখ মানুষ হত্যা করেছে, কোটি কোটি মানুষকে উদ্বাস্তু জীবন যাপন করতে বাধ্য করেছে। সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্রের শিকার হতে পারে আমাদের প্রিয় বাংলাদেশও। তিনি বলেন, কিন্তু হেযবুত তওহীদের এমাম বলেছেন, তিনি প্রয়োজনে জীবন দিবেন, তবুও বাংলাদেশকে ইরাক, সিরিয়া বা আফগানিস্তানের মতো পরিণতির দিকে যেতে দেবেন না। আমরা হেযবুত তওহীদ তাই দেশের সর্বত্র নিঃস্বার্থ কাজ করে যাচ্ছে। ধর্মের প্রকৃত শিক্ষা ও আদর্শ আপামর জনতার কাছে পৌঁছে দিচ্ছে হেযবুত তওহীদ। আমরা চাই সকল মানুষ ঐক্যবদ্ধ হোক সত্য ও ন্যায়ের পক্ষে। ন্যায়ের পথে ঐক্যবদ্ধ একটি জাতিই পারে যেকোনো পরিস্থিতি থেকে তাদের ভুখন্ডকে রক্ষা করতে।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মো. শফিউল আলম সম্রাট। পরে অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্য রাখেন। বক্তব্যে তারা হেযবুত তওহীদের নিঃস্বার্থ কার্যক্রমের প্রশংসা করেন এবং এ কাজে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave A Reply

Your email address will not be published.