Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শেরপুরে ধারালো অস্ত্রের আঘাতে কৃষক খুন

শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের একটি কাঠের বাগান থেকে ধারালো অস্ত্রের আঘাতে নিহত রফিক মিয়া (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।

শুক্রবার ভোরে প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের একটি কাঠের বাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। রফিক ওই ইউনিয়নের প্রতাবিয়া গ্রামের বাসিন্দা মৃত শাহ ফকিরের ছেলে।

নিহতের পরিবারিক সুত্রে, গতকাল বৃহস্পতিবার রাত ১২ টার দিকে রফিক মিয়া ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসে নি। রফিক মিয়ার প্রতিবেশি কেনা,ওমেদ আলী এবং আঙ্গুর মিয়া গংদের সঙ্গে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে নিহতের পরিবার। নিহতের মাথায় গলায় ও চিপসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবারের সদস্যদের শোকের মাতম চলছে।

ওসি বশির আহাম্মেদ বাদল জানান,লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। ছবি সংযুক্ত

Leave A Reply

Your email address will not be published.