Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শৈলকুপায় হত্যাকান্ডে নিহত অজ্ঞাত যুবকের দুই মাসেও পরিচয় মেলেনি

Shailkupa unknown dead body Recovary Pic-14-09-15 (2)মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় হাত বাধা অবস্থায় গত ২৬ জুলাই এক অজ্ঞাত (৩৫) যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকান্ডের ১ মাস ২০ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত অজ্ঞাত এই যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাটি ঘটে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের দুলালপুর সিএনজি ষ্টেশনের রাস্তার পাশে মাঠের মধ্যে। নিহতের পরনে ফুল প্যান্ট ও গেঞ্জি ছিলো।
পুলিশ জানায়, অজ্ঞাত ব্যক্তির দু’হাত বেধে শারিরিক নির্যাতন করার পর তাকে হত্যা করা হয়। অজ্ঞাত যুবক মুসলমান ছিলো এবং কি কারনে এ হতাকান্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে, মামলা নং-৩২, তাং-২৮/০৮/২০১৫।

মামলার তদন্তকারী কর্মকর্তা শৈলকুপা থানার এস,আই এস.এম আক্তারুজ্জামান জানান, মামলাটির সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে অজ্ঞাত ব্যক্তির নাম ঠিকানা জানা জরুরী।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.