শৈলকুপায় ৩ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
১২ এপ্রিল গত কাল পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
শৈলকুপা উপজেলার মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম জানান, শরিকুল ইসলাম, মুন্না হোসেন ও রাজমিন সুলতানা নামের তিন শিক্ষার্থী উত্তরপত্র নিয়ে পরীক্ষার হলে ঢুকেছিল। পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সরকার হাতে নাতে ধরে ফেলে এবং তাদের বহিষ্কার করে।
সন্দ্বীপ কুমার সরকার বলেন, যে তিনজনকে বহিষ্কার করা হয়েছে তাদের কাছ থেকে উত্তর পাওয়া