Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শ্রীনগর উপজেলা বিএনপি’র জরুরী সভা

20160909_103547আরিফুল ইসলাম শ্যামল, শ্রীনগর প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের জরুরী সভা শ্রীনগর প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা বিএনপি’র নব-নির্বাচিত সভাপতি মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো.আবুল কালাম কাননের পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় নেতা আনোয়ার হোসেন ভূইয়া, কাজী আজিজুল হক লেবু কাজী, মুন্সিগঞ্জ জেলা বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ধীরেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপি নেতা বাবু দুলাল দাস, মুন্সিগঞ্জ জেলা বিএনপি নেতা মো. ওমর ফারুক অবাক, কেন্দ্রিয় স্বেচ্ছা-সেবক দল নেতা আওলাদ হোসেন উজ্জল, কেন্দ্রিয় ছাত্রদল নেতা আলমগীর আলম, এ্যাড. মো. জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা যুবদল সভাপতি জয়নাল আবেদিন জেমস, উপজেলা যুবদল নেতা মো. সোহেল হোসেন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.