Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শ্রীনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শ্রীনগর(মুন্সিগঞ্জ)প্রতিনিধি: শ্রীনগরে হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল নয়টার দিকে ঢাকা-দোহার সড়কের পাশে রাঢ়িখাল চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত(৩৫) যুবকের লাশটি উদ্ধার করা হয়। সকালে ডোবার মধ্যে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
শ্রীনগর থানার এসআই কালাম জানান, লাশের পড়নে কালো রংয়ের চেক শার্ট রয়েছে। লাশের চেহারা পঁচে বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বেশ কিছু দিন আগে অন্য কোথাও হত্যা করে লাশটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।

Leave A Reply

Your email address will not be published.