Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শ্রীপুরে দিনদুপুরে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা, ঘাতক আটক

গাজীপুর প্রতিনিধি:
শ্রীপুরে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাষ্টারবাড়ী (লিচু বাগান) এলাকায় দিনে-দুপুরে মুদি ব্যবসায়ী মোখলেসুর রহমানকে (৩২) ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।

জানা যায়, হত্যাকারী রুবেলকে (৩০) ছিল একজন ছিনতাইকারী, তার বাড়ী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাটি গ্রামের লেবুবুলি এলাকার শামসুল হকের ছেলে।

নিহত মোখলেসুর রহমান (৩২ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

তিনি শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ী (লিচু বাগান) এলাকায় জাহাঙ্গীর সুপার মার্কেটে দোকান ভাড়া নিয়ে (মা টেলিকম) নামে বিকাশ ও মুদি ব্যবসা করতেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, ঘটনার সময় অভিযুক্ত যুবক রুবেল গত তিনদিন যাবত না খেয়ে রয়েছে বলে ওই দোকানে প্রবেশ করে। সেখানে বসে কৌশল করে দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা হাতিয়ে নিতে থাকে। এতে তাকে বাধা দিলে রুবেলের সাথে থাকা ছুরি দিয়ে দোকানদার মোখলেসুর রহমানকে গলা কেটে টাকা লুট করার চেষ্টা করে। এসময় চিৎকার শুনে আশপাশে থাকা লোকজন দৌড়ে এসে ওই যুবককে হাতেনাতে আটক করে পুলিশকে খবর পাঠায়।

অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহের উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রক্রিয়াদিন।

Leave A Reply

Your email address will not be published.