Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শ্রীপুরে দৈনিক বজ্রশক্তি পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: দৈনিক বজ্রশক্তি পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৮ নভেম্বর সকাল সারে দশটায় গাজীপুরের শ্রীপুরে জেলা ডাক বাংলার হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বজ্রশক্তি পত্রিকার জেলা আই টি ডি পরিচালক রায়হান খানের পরিচালনায় শ্রীপুর প্রতিনিধি বেলায়েত শেখের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনিছুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক বজ্রশক্তি পত্রিকার বিশেষ প্রতিনিধি ও গাজীপুর জেলা রিপোটার্স ক্লাবের সদস্য সেলিম হোসেন, বজ্রশক্তি পত্রিকার জেলা বুরো প্রধান ও গাজীপুর জেলা রিপোটার্স ক্লাবের সমাজ কল্যান সম্পাদক মুস্তাকিম খান, ডেলিস্টার পত্রিকার জেলা প্রত্রিনিধি আবু বক্কর ছিদ্দিক আকন্দ সোহেল, দৈনিক দিনকালের শ্রীপুর প্রতিনিধি বশির আহমেদ কাজল, এশিয়া টিভির শ্রীপুর প্রতিনিধি কবির সরকার, আমাদের অর্থনীতির শ্রীপুর প্রতিনিধি রতন প্রধান, দৈনিক নবরাজ প্রতিনিধি জামাল উদ্দিন, দৈনিক প্রথম আলো পত্রিকার সাদিক মৃধা, দৈনিক ঢাকার ডাক পত্রিকার আরিফুল ইসলাম, দৈনিক দেশ কালের রাতুল মন্ডল প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি আনিছুর রহমান সাংবাদিকদের নিয়ে কেক কাটেন।

Leave A Reply

Your email address will not be published.