Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শ্রীলংকায় মুসলিমবিরোধী দাঙ্গা, কমান্ডো পুলিশ মোতায়েন

মুসলিমবিরোধী দাঙ্গা ঠেকাতে শ্রীলংকার ক্যান্ডিতে কর্তৃপক্ষের উদ্যোগে কমান্ডো পুলিশ মোতায়েন করা হয়েছে। চা বাগান ও বৌদ্ধদের প্রাচীন নিদর্শনের জন্যে খ্যাত ক্যান্ডির বিভিন্ন এলাকায় দাঙ্গাবাজরা তাণ্ডব চালায়। এ অঞ্চলে দাঙ্গায় দু’জনের প্রাণহানির পরিপ্রেক্ষিতে কারফিউ’র সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার এর আগে সেখানে কারফিউ জারি করা হয়।

পুলিশের মুখপাত্র জানান, ওই এলাকায় আইন শৃঙ্খলা পুনরুদ্ধার ও কারফিউ বলবৎ এর লক্ষ্যে শতাধিক কমান্ডো মোতায়েন করা হয়েছে।

এদিকে, দাঙ্গবাবাজরা মঙ্গলবার বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। পুড়ে যাওয়া একটি ভবন থেকে একজন মুসলিমের লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রসঙ্গত, একজন সিংহলী পুরুষের প্রাণহানিকে কেন্দ্র করে সোমবার দাঙ্গা সৃষ্টি হয়। এই দাঙ্গায় মুসলমানদের বাড়িঘর, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.