Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সংসদ অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

songsod

মঙ্গলবার ১০ম জাতীয় সংসদের ৭ম অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সপ্তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সভায় সভাপতিত্ব করেন। কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপ¯িহত ছিলেন।

কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক সভায় অংশগ্রহণ করেন। প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.