Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সংসদ কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

স্টাফ রিপোর্টার : আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভট. ফেজ-২ প্রজেক্টের আওতায় সারা দেশে সরকারি কর্মকর্তাদের মাঝে ২৫ হাজার ট্যাবলেট পিসি বিতরণের অংশ হিসেবে জাতীয় সংসদের কর্মকর্তাদের ট্যাবলেট পিসি প্রদান করা হয়।

বুধবার সকালে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ’র নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সংসদ ভবনস্থ কার্যালয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্পিকারের কাছে ১৪৫ টি ট্যাবলেট পিসি হস্তান্তর করেন।

ট্যাব বিতরণের পর এক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি কাজে আরো গতিশীলতা আনতে এবং ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমকে ত্বরান্বিত করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে এই ট্যাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এসময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া, আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভট. ফেজ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল ইসলামসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.