Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সন্ত্রাস প্রতিরোধে সিসি ক্যামেরার আওতায় রংপুর মহানগরী

আমিরুল ইসলাম,রংপুর: রংপুর মহানগরীর ৫টি গুরুত্বপূর্ণ স্থানে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ডিসির মোড় এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি বিপিএম পিপিএম গোলাম ফারুক।

এ সময় তিনি বলেন, জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাকান্ডে মতই এটি একটি চাঞ্চল্যকর ও ক্লুলেছ হত্যাকান্ড। পুলিশ যেভাবে জাপানি নাগরিক হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে ঠিক সেভাবেই এমপি লিটন হত্যার রহস্যও উদঘাটন করবে।

জেলার বিভিন্ন স্থানে ও ব্যবসা প্রতিষ্ঠানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ইতোমধ্যে আজ সকাল ১১টায় রংপুর মহানগরীর ৫টি গুরুত্বপূর্ণ স্থানে ২৬টি ক্যামেরা বসানো হয়েছে। কাজ চলছে বাকি যায়গুলোতেও।

রংপুর মহানগরীর জাহাজকোম্পানি মোড়ে ,পায়রাচত্তরে ,ডিসি মোড়ে ,মেডিকেল মোড়ে, কাচারী বাজার মোড়ে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।সিসি ক্যামেরা স্থাপনের সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি বিপিএম পিপিএম গোলাম ফারুক।রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান সহ সাংবাদিক বৃন্দরা।

Leave A Reply

Your email address will not be published.