Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাংবাদিক প্রবীর সিকদার ফরিদপুর থানা হেফাজতে

8100অনলাইন পত্রিকা ‘উত্তরাধিকার ৭১ নিউজে’র সম্পাদক ও প্রকাশক প্রবীর সিকদার ফরিদপুর পুলিশ হেফাজতে রয়েছেন। রবিবার রাতেই তাকে ঢাকা থেকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। এর আগে ঢাকাস্থ পত্রিকা অফিস থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

ফরিদপুরে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুর নাগাদ তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। রবিবার রাতে ফরিদপুরের এপিপি এ্যাডভোকেট স্বপন পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

প্রবীর সিকদারের দেয়া একটি ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.