Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাইবার ক্রাইম বিশেষজ্ঞ জোহা নিখোঁজ

johaসাইবার ক্রাইম বিশেষজ্ঞ তানভির হাসান জোহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বুধবার দিবাগত রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
ঢাকা মেট্রোপলিট্রন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার ফারুফ হোসেন সরদার বলেন, ‘গণমাধ্যমে তানভির হাসান জোহার নিখোঁজের সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে তার পরিবার থেকে থানায় কোনো জিডি করা হয়নি।’
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ডলার চুরির ঘটনায় জোহার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কতিপয় কর্মকর্তা জড়িত বলে মন্তব্য উঠে। এর প্রেক্ষিতে আইসিটি বিভাগ থেকে একটি প্রেস নোট দেয়া। সেখানে উল্লেখ করা হয়, জোহা আইসিটি বিভাগের কোনো কর্মকর্তা নয়। এমন কি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিংয়ের বিষয়টি তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়নি। ধারণা করা হচ্ছে, এরই জের ধরে জোহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

Leave A Reply

Your email address will not be published.