Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাউদাম্পটনের জয় এবং লিভারপুলের হার

s-6
স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে হোঁচট খেয়েছে লিভারপুল। অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরে বসেছে অ্যানফিল্ড সেরারা। এদিকে জয় পেয়েছে এভারটন, সাউদাম্পটন, লিস্টার সিটি। ড্র করেছে সান্দারল্যান্ড ও টটেনহাম। ঘরের মাঠে ইংল্যান্ডের ২৭ বছর বয়সী স্ট্রাইকার গ্যাব্রিয়েল আগবোনলাহরের গোলে জয় পায় অ্যাস্টন ভিলা। ম্যাচের ৯ মিনিটে আগবোনলাহরের কর্নার কিক থেকে বল পায় সানডেরোস। কিন্তু গোল করতে তিনি ব্যর্থ হলে পরক্ষনে তা জালে জড়িয়ে দেন আগবোনলাহর। ব্রেন্ডন রজার্সের শিষ্য স্টিভেন জেরার্ড, মারিও বালোতেল্লিরা গোল শোধ করতে না পারলে ১-০ গোলের হার মেনে নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। দিনের অপর ম্যাচে এভারটনের কাছে হেরেছে ওয়েস্ট ব্র“মউইচ। রোমেলা লুকাকুর ২ মিনিটের গোল এবং ৬৬ মিনিটে বেলজিয়ামের তারকা স্ট্রাইকার কেভিন মিরালাসের গোলে জয় পায় অতিথি হিসেবে খেলতে যাওয়া এভারটন। এদিকে হ্যাম্পশায়ারে সাউদাম্পটনের কাছে বেশ বড় ব্যবধানে হেরেছে নিউ ক্যাসল ইউনাইটেড। ইতালির গ্রাজিয়ানো পেল্লের জোড়া গোল (৬ ও ১৯ মিনিটে), ৫৪ মিনিটে ইংলিশ ডিফেন্ডার জ্যাক ক্রকের একটি এবং ৯০ মিনিটে ফ্রান্সের øেইডারলিনের গোলে জয় পায় সাউদাম্পটন। এছাড়া লিস্টারসিটির লিওনাদ্রো ওলোয়ার একমাত্র গোলে স্টোক সিটিকে হারালেও সান্দারল্যান্ডের মাঠে ২-২ গোলে ড্র হয়েছে স্বাগতিকদের সঙ্গে টটেনহামের ম্যাচটি।

Leave A Reply

Your email address will not be published.