Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাতক্ষীরায় কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার

images (11)
ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে এক কোটি টাকা মূল্যের ২৪ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) । যার ওজন দুইশ ৪০ ভরি।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় তলুইগাছা সীমান্তের নটিজঙ্গল এলাকার ডাইভারসান রোডের কাছে একটি ধান ক্ষেতের সেচ পাম্পের ওপর পলিথিনে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।
বিজিবির ৩৮ ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি রাত সাড়ে ৮ টায় এক প্রেস ব্রিফিং এ জানান,  গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও বিজিবির উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের নটিজঙ্গল এলাকার ডাইভারসান রোডের কাছে অভিযান চালায়। সেখানে একটি  ধানক্ষেতের সেচ পাম্পের ধারে পলিথিনে মোড়নো অবস্থায় উক্ত সোনাগুলো উদ্ধার করা হয়। তিনি জানান, চোরাচালানিরা এই সোনাগুলো ভারতে পাচার করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা স্বর্ণের বারগুলি রেখে সটকে পড়ে। উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য এক কোটি ৫৪ হাজার টাকা বলে তিনি সংবাদ সম্মেলনে জানান।

Leave A Reply

Your email address will not be published.