Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সাতক্ষীরায় স্বতস্ফুর্ত ভাবে চলছে ভোটার হালনাগাদ কার্যক্রম

full_644399362_1431422384

সদর প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা পেীরসভায় শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটার হালনাগাদ কার্যক্রম। “ভোট প্রদান ও জাতীয় পরিচয় পত্র পেতে হলে সবার আগে চাই ভোটার হওয়া” এই শ্লোগানকে সামনে রেখে নারী-পুরুষ সকলেই স্বতস্ফুর্তভাবে ভোটার হওয়ার জন্য এবং নতুন পরিচয় পত্র পেতে সকাল থেকে প্রতিদিন ভিড় করছে সাতক্ষীরা পৌরসভা কার্যালয়ে। এতো মানুষ পৌরসভায় ভোটার হালনাগাদ কার্যক্রমকে এগিয়ে নিতে গিয়ে কোন প্রকার অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়নি বলে কর্তৃপক্ষ আমাদের সংবাদদাতাকে জানান। সকলেই সুন্দর ও সুষ্ঠুভাবে সারিবদ্ধ হয়ে দাড়িঁয়ে ছবি তোলেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সুযোগ্য মেয়র আলহাজ্ব এম, এ জলিলসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনায় আছেন টিম লিডার মোঃ রফিকুল ইসলাম, অপারেটর মোঃ আল-আমিন খাঁন, আকবার শিকদার, শরিফুল ইসলাম, মোঃ হাবিবুল্লাহ, সহযোগী- মোঃ মাসুম বিল্লাহ মুন্না।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.